বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সংসদ সদস্য এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির সংসদীয় আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]