বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ   তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার   দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের   
জনসংখ্যা বৃদ্ধি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ: মোজতবা খামেনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৬৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শত্রুর হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।

চতুর্থ জাতীয় জনসংখ্যা পুরস্কার উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বার্তায় তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি একটি জাতির সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করে। পাশাপাশি বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনার বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য প্রতিহত করার ক্ষেত্রেও জনসংখ্যা বৃদ্ধি কার্যকর ভূমিকা পালন করে।

এ সময় তরুণ বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার জন্য দেশের জনগণকে উৎসাহিত করেন ইরানের সর্বোচ্চ নেতা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি মোজতবা খামেনির বাবা। এরপর মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি।

দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]