প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি
নতুন বছরের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।
ফক্স নিউজের উদ্ধৃতি অনুযায়ী, ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ইরানিরা শুধু কথা বলেই যাচ্ছে, বাস্তবে কোনো ফল পাওয়া যাচ্ছে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ অমান্য করে ইরানি ট্যাংকারগুলো চলাচলের চেষ্টা করলে সেগুলো আটকানো বা তল্লাশি করা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের নৌবাহিনীর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’