সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা   কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা   আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   টানা দরপতন কাটিয়ে এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম   নতুন বছরের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের   স্বাধীন বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল মেজর হাফিজের   হোয়াটসঅ্যাপের যে প্রতারণার ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট   
কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙায় কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত রাজু মোল্লা হত্যার এ মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। নিহতের স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার (২২ নভেম্বর) রাতে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রাজু মোল্লা। পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় হামলাকারীরা তাদের চারটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ২৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত রাজু মোল্লা ভাঙা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ পরিবার রেখে গেছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]