প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে তাঁর ৭ ও ৮ ডিসেম্বরের বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ভিভিআইপি মর্যাদা পাওয়ায় বাংলাদেশ সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সুবিধা পাবেন।