বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ   তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার   দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের   
ইসলামাবাদে দুই দেশের স্পিকারের বৈঠক, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলকে ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

পার্লামেন্ট হাউসে পৌঁছানোর পর দুই দেশের স্পিকার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সরদার আইয়াজ সাদিক তাঁদের সফরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

পাকিস্তানের স্পিকার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বন্ধন দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে।

দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন সরদার আইয়াজ সাদিক। সংলাপ ও সহযোগিতা জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদে গঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, পাকিস্তান সফরের সুযোগ পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন বলে জানান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]