বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিম রহমানের বাসায় অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ১০৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও অবহিত করেছেন তিনি।

ফাহিম রহমান খান পাঠান অভিযোগ করেন, অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগীরাই জড়িত। এ পরিস্থিতিতে তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করেন।

অগ্নিকাণ্ডের বিষয়টি নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]