সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা   কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা   আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   টানা দরপতন কাটিয়ে এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম   নতুন বছরের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের   স্বাধীন বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল মেজর হাফিজের   হোয়াটসঅ্যাপের যে প্রতারণার ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট   
নড়াইল ও লোহাগড়ায় বিএনপির বহিষ্কৃত ৬ নেতা স্বপদে পুনর্বহাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ৯২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর নড়াইল সদর, নড়াইল পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ছয় নেতাকে তাঁদের আগের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৬ আগস্ট ২০২৬ তারিখে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার নিজ নিজ সাংগঠনিক পদেও পুনর্বহাল করা হলো।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।

দীর্ঘদিন পর নিজ নিজ সাংগঠনিক পদে ফিরে আসায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]