প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ১০৮)

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
পোস্টে বলা হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রমাণ।
এতে আরও বলা হয়, গোপালগঞ্জের মানুষ বর্তমানে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন নেই। সরকারের বক্তব্য ও কাজের মধ্যে বড় ধরনের ব্যবধান জনগণের আস্থাকে সংকটের মুখে ফেলছে।
পোস্টে জামায়াত আরও উল্লেখ করে, উদ্বেগজনক এ পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ নেওয়া এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা অপরিহার্য।