বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার আশঙ্কা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলেন শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ১৪১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তথ্য পাওয়ার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সম্ভাব্য এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কী ধরনের প্রস্তুতি নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার একপর্যায়ে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি অংশকে আত্মরক্ষার্থে পিছু হটতে হয়েছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান তৎপরতা খুব একটা চোখে পড়ছে না। এখন পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির তথ্য পাওয়া গেছে। তবে এর বাইরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় গোপালগঞ্জের অস্থিরতা আশপাশের জেলাগুলোর যোগাযোগব্যবস্থা ও জনজীবনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শফিকুর রহমান দাবি করেন, আগামী ১৯ নভেম্বর কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, সে সম্পর্কেও তাঁদের কাছে তথ্য রয়েছে। এসব তথ্য সরকারের কাছে না থাকলে তা ভালো বলেও মন্তব্য করেন তিনি।

সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সরকার কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চেয়ে তিনি বলেন, নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রম রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]