প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম (ভিজিট : ১১০)

সংগৃহীত ছবি
ঢাকা-৬ আসনের আওতাধীন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
পোস্টে ঢাকা-৬ আসনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন ইশরাক।
তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করে প্রতিটি এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার নির্দেশ দেন।
পোস্টে ইশরাক আরও বলেন, কোনো এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে দিন-রাত এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।