বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
১০ জেলা ও তিন মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ১৩১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ১০টি জেলা ও তিনটি মহানগর ইউনিটে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ইউনিটগুলো হলো—ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা, বরিশাল মহানগর, গাজীপুর মহানগর ও জেলা, বরগুনা এবং চাঁদপুর জেলা যুবদল।

ঘোষিত কমিটি অনুযায়ী, ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। তানভীরুল ইসলাম রবিনকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মো. শওকত জাহান কোরেলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরিফুল ইসলাম শিপুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। এ ছাড়া মনিরুজ্জামান মান্নাকে সহসভাপতি, ইমরান খান সবুজকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। নুরুল ইসলাম লিটন গাজীকে সহসভাপতি, তানভীর আহমেদ বাপ্পীকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুল আমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা। মাহমুদ হাসান রাজুকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে সহসভাপতি এবং সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজমুল হোসেন মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইযাছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। তপন খানকে সিনিয়র সহসভাপতি, নাজিম সরকারকে সহসভাপতি, এস এম কামরুজ্জামান শামীমকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসাইন (মণ্ডল)কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বরগুনা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। নিহাদ সালমান টুননকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান শরীফ হুলুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ ফরহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন। মাহবুবুর রহমান রানাকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম ও সামসুল ইসলাম বাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুনতাসির মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ভোলা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌস, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। জিয়াউদ্দিন রহমান পলাশকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খোরশেদ আলম উজ্জ্বলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। তারেক আল ইমরানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ খান রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ, সহসভাপতি শহীদুল হাসান আনিচ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। রেজাউল করিম রনিকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রাজু খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুশফিক রহমান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত ইউনিটগুলোর নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]