রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
বেগম জিয়ার সন্তানকে আমরা হাসিনা হতে দেব না: মামুনুল হক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১২৭)

শনিবার (১৪ই নভেম্বর) বাদ যোহর দিনাজপুরের পার্বতীপুরের শহীদ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে মুফতি আবুল হাসান ও হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলুম জননেতা শায়খুল হাদিস ​আল্লামা মামুনুল হক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,আলহাজ্ব সাইদ উদ্দিন হানজালা এমপি।

প্রধান অতিথি আল্লামা মামুনুল হক বলেন,এক রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিদায় করেছি আমরা।নতুন করে কাউকে ফ্যাসিবাদ হতে দেবো না।যারা ক্ষমতার মসনদে বসে আছেন,তাঁরা নতুন করে ফ্যাসিবাদী হবার চেষ্টা করবেন না।তাহলে সেটা হবে আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।বেগম জিয়ার সন্তানকে আমরা কখনোই শেখ হাসিনা হতে দেব না।

সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ​গ্যাস,বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।​রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও সসম্মানে প্রত্যাবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ​গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণরা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ​মাওলানা হাশমত আলী, ​হাফেজ আব্দুল কাদের মুস্তাহার(সহ-সভাপতি), ​মুফতি আব্দুল কাদের চৌধুরী(সহ-সভাপতি), ​মাওলানা লিয়াকত আলী (সিনিয়র সহ-সভাপতি), মাওঃমোরশেদ চৌধুরী (সহ-সভাপতি), ​হাফেজ মাওলানা মাহদী হাসান(প্রচার সম্পাদক), ​মাওলানা জোবায়ের আহমদ(যুগ্ম সাধারণ সম্পাদক) ও ​মাওলানা মিজানুর রহমান (অর্থ সম্পাদক)।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]