শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: Hcucuv   আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন   রাজনৈতিক ও কূটনৈতিক নানা শঙ্কায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ডিসেম্বর   স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি   খাবার পরিবেশনে দেরি, মহাখালীর রেস্তোরাঁয় তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের অভিযোগ   ১০০০ মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন   হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রশাসনের কেউ আছেন কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব   
নারায়নগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে ডিবির অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম   (ভিজিট : ১১২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি এই সাবেক সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় তার মালিকানাধীন একটি পোশাক কারখানায় খুঁজতে যায় পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লায় অবস্থিত ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।

অভিযানের সময় কারখানাটি বন্ধ ছিল। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থান জানতে চান।

তখন আনসার সদস্যরা জানান, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার ছুটি হয়ে গেছে এবং ভেতরে কেউ নেই। পরে ডিবি সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, কয়েক দিন ধরে সেলিম ওসমান ফতুল্লায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করছেন বলে আলোচনা চলছিল। পুলিশের কাছে তিনি সেখানে অবস্থান করছেন এমন তথ্য আসার পর অভিযান চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একাধিক মামলা রয়েছে সেলিম ওসমানের বিরুদ্ধে। তার অবস্থান নিশ্চিত হওয়া গেলে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেঝ ছেলে। তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ছোট ভাই শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই দাবিতে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]