প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪০ এএম (ভিজিট : ৩৩)

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন।
মনোনীতরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন।