মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সাংবাদিকদের উদ্দেশে পরীমনির কটাক্ষ, ‘সরি ধুয়ে পানি খা’   জীবিকার ওপর আঘাত এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কাজীদের   শেখ মুজিবের অংশ বাদ দিতে জেমসকে কোনো চাপ দেওয়া হয়নি: ছাত্রদল সভাপতি   জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ইলসে আইগনার   ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন-টিকনার, দলে একাধিক পরিবর্তন   জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি   নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত   
জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ইলসে আইগনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ২৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন ৬১ বছর বয়সী বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনার। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।

রোববার (৮ নভেম্বর) রাতে দলীয় নেতাদের সঙ্গে এক নৈশভোজে নিজের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্ব ও নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে আইগনারের নাম প্রস্তাব করবেন মার্জ।

বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী আইগনার। এর আগে জার্মানির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার মনোনয়ন চূড়ান্ত হলে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে নতুন ইতিহাস গড়বেন ইলসে আইগনার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]