মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সাংবাদিকদের উদ্দেশে পরীমনির কটাক্ষ, ‘সরি ধুয়ে পানি খা’   জীবিকার ওপর আঘাত এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কাজীদের   শেখ মুজিবের অংশ বাদ দিতে জেমসকে কোনো চাপ দেওয়া হয়নি: ছাত্রদল সভাপতি   জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ইলসে আইগনার   ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন-টিকনার, দলে একাধিক পরিবর্তন   জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি   নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত   
সিএমএম আদালত ও ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩২ এএম   (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফার্মগেটে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় সিএমএম আদালত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার হালদার। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অন্যদিকে, শ্যামপুর থানা এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। এ সময় আশপাশের লোকজন তাকে আটক করেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে নির্গত ঘন ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]