শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুর্গাপূজায় ঢাকায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিএমপি কমিশনার   চার ম্যাচেই ৯৮ ছক্কা, বিশ্বরেকর্ডের সামনে ভারত–ওয়েস্ট ইন্ডিজ   ‘হিন্দুরা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের দাস নন’: প্রতিমন্ত্রী শাহে আলম   মাস্কের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অবশেষে মুখ খুলল আম্বানির রিলায়েন্স   সকাল-সন্ধ্যার ১২টি জিকির ও দোয়া   নানাবাড়ি থেকে বিতাড়িত, আজ বৈশ্বিক ফিনটেক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ তানভীর   মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা   
দুর্গাপূজায় ঢাকায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৩২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানী ঢাকায় নাশকতার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব ও ধরন বিবেচনায় সেগুলোকে চার শ্রেণিতে ভাগ করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য।

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে।

রাজধানীতে যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে ডিএমপির সাইবার মনিটরিং টিম নিবিড়ভাবে নজরদারি চালাচ্ছে বলে জানান তিনি।

কোনো তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি প্রধান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]