শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
এআইয়ের যুগে শ্রমিকদের অধিকার রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান খলিলুর রহমানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও শ্রমিকদের অধিকার সুরক্ষায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

তিনি বলেন, এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে, কিন্তু জবাবদিহি কখনোই স্বয়ংক্রিয় করতে পারে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনগেজিং বিজনেস ফোরামে এআই ও কর্মজগতের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর বক্তব্য তুলে ধরা হয়।

খলিলুর রহমান বলেন, এআইয়ের ব্যবহার কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। তবে নিয়োগ, কর্মপরিবেশ ও কর্মসংস্থানসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিচ্ছে।

তিনি আরও বলেন, এআই ব্যবস্থা তৈরি ও ব্যবহারের প্রক্রিয়ায় কোম্পানিগুলোর কর্মীদের সম্পৃক্ত করা উচিত। একই সঙ্গে কর্মীদের জীবিকাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলার কার্যকর সুযোগ নিশ্চিত করতে হবে।

শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার ও শিল্প খাতের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]