প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৬ এএম (ভিজিট : ৩৮৭)

সংগৃহীত ছবি
দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং নির্যাতিত নেতা হিসেবে অবদান রাখায় সম্মাননা পেয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণ যুবদল নেতা খালিদ হাসান জ্যাকি।
বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী আহমেদের হাত থেকে তাঁরা এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাটসহ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, বিএনপির নির্বাহী সদস্য মোজাম্মেল হক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা এবং নির্যাতনের শিকার নেতাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
রাজনৈতিক অঙ্গনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের সম্মাননা প্রদান তাঁদের অবদানকে স্মরণ করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।