প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম (ভিজিট : ২১১)

সংগৃহীত ছবি
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার ধানমন্ডি লেকের খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ ৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার)।
ধানমন্ডি লেকের খনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, ধানমন্ডি লেকের খনন কাজের মাধ্যমে লেকের নাব্যতা ও পানি ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর পরিবেশ ও নান্দনিকতা আরও উন্নত হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য ধানমন্ডি লেককে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ আরও বেগবান হবে।