বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত   ডিজিটাল ফরেনসিক জটে থমকে হাজারো মামলার তদন্ত   যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ   ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিল সরকার   মেসি যুগের অবসান, ফুটবলের ইতিহাসে থেকে যাবে এক কিংবদন্তির নাম   ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী   আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের   
আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১১২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হারমানপ্রীত কৌর। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে প্রথমবার শিরোপা এনে দেওয়া এই তারকা ক্রিকেটার মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

৩৭ বছর বয়সী হারমানপ্রীত ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে বলেন, সব ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। দীর্ঘদিনের নেতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ ও নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

ভারতকে পাঁচ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন হারমানপ্রীত। অধিনায়ক হিসেবে তার শেষটাও হয়েছে শিরোপা জয়ের মধ্য দিয়ে। গত মাসে জাপানের নিসিনে তার নেতৃত্বে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বর্ণপদক জেতে।

এর আগে নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য গুয়াহাটিতে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রীত। বৈঠকে ছিলেন সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদার। এর একদিন পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা আসে।

দীর্ঘদিনের অধিনায়কত্বের অভিজ্ঞতা তুলে ধরে হারমানপ্রীত বলেন, দলকে সবার আগে রাখতে গিয়ে অনেক সময় নিজের পারফরম্যান্স, উন্নয়ন ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে পেছনে রাখতে হয়েছে। অধিনায়ক হিসেবে তাকে বেশ কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে, যেগুলো সবসময় সবার কাছে সহজ বা গ্রহণযোগ্য ছিল না।

তার ভাষ্য, এসব সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের ওপর বিশ্বাস রেখে সেরা পারফরম্যান্স করার সুযোগ তৈরি করে দেওয়া।

চলতি বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়ের পর নারী দলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচক কমিটির মধ্যেও এ বিষয়ে মতভেদ ছিল বলে জানা যায়। এর মধ্যেই ২০২৮ অলিম্পিকেও ভারতকে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন হারমানপ্রীত।

তবে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে দলটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। হারমানপ্রীত বলেন, প্রতিভা, চরিত্র ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ একটি দল বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং সেই দলের অংশ হয়ে থাকতে পেরে তিনি আনন্দিত।

নিজের দায়িত্ব পালনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ভারতীয় নারী ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার সুযোগের জন্য তিনি চিরকৃতজ্ঞ। অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না হারমানপ্রীত।

ভবিষ্যতেও খেলোয়াড় হিসেবে মাঠে থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তার ভালোবাসা শেষ হবে না। সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, বিসিসিআই, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খেলার প্রতি ভালোবাসা থেকেই ক্যারিয়ারের বাকি সময় মাঠে থাকার কথা জানিয়েছেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]