সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
ইতিহাসে প্রথমবার, এক ম্যাচেই তিন রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার নিউ চণ্ডীগড়ে তারা ৫ উইকেটে ভারতকে হারায়। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। ফলে শেষ ম্যাচের জয় সিরিজের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি। তবে এই জয়ে একাধিক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করে ভারত। লোকেশ রাহুল ১২৯ রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা করেন ৯২ এবং রুতুরাজ গায়কোয়াড় করেন ৫৭ রান। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস নেন তিন উইকেট।

৩৫২ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন শাই হোপ। ১৪৩ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। আমির জাঙ্গু ৫৬ বলে করেন ৬৭ রান, যাতে ছিল পাঁচটি চার। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে ৩৫২ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ের মাধ্যমে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩১ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল তাদের। এরপর ২০১৯ সালে ডাবলিনে ৩২৮, ২০২৩ সালে নর্থ সাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬, ২০২৪ সালে বাসেতেরেতে বাংলাদেশের বিপক্ষে ৩২২ এবং ২০১৭ সালে প্রভিডেন্সে পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রান তাড়া করে জয় পায় তারা।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ সফল রান তাড়া। এ তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যারা ২০১৯ সালে মোহালিতে ৩৫৯ রান তাড়া করে জয় পেয়েছিল। ২০২৫ সালে রায়পুরে দক্ষিণ আফ্রিকাও ভারতের বিপক্ষে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৩৫২ রানের জয়।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডেও নিজের নাম তুলেছেন শাই হোপ। তাঁর ১৬২ রান ক্রিস গেইলের রেকর্ডের সমান। গেইল ২০১৯ সালে সেন্ট জর্জেসে ইংল্যান্ডের বিপক্ষে ১৬২ রান করেছিলেন।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও এখন হোপের দখলে। ১৪৩ বলে অপরাজিত ১৬২ রান করে তিনি ছাড়িয়ে গেছেন ডেসমন্ড হেইন্সকে। ১৯৮৯ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ১৫২ রান করেছিলেন হেইন্স।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]