শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
পাকিস্তানের কাছে হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। তবে ১১১ রানের লক্ষ্য পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে রাখার জন্য যথেষ্ট হয়নি। হাসান নাওয়াজ ও আব্দুল সামাদের ব্যাটে ভর করে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ের প্রায় সোয়া ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। সময়ের ঘাটতি পুষিয়ে নিতে দুই দলের ইনিংসই কমিয়ে ১৩ ওভারে আনা হয়।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৫ রানেই চার উইকেট হারায় দলটি। সেখান থেকে মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন হৃদয়। দুজনের ৩০ বলে ৫৩ রানের জুটিতে লড়াইয়ের অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হৃদয়। তাঁর ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। মুকিমের বলে আউট হওয়ার আগে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। মোসাদ্দেক করেন ১১ রান। শেষ দিকে শেখ মেহেদি হাসানের ৮ রানে ভর করে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। অতিরিক্ত থেকে আসে ১৯ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মেহেদি হাসানের বলে সাহিবজাদা ফারহান ফেরার পর নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানও উইকেট তুলে নেন। রিশাদ হোসেনের বলে উসমান খান আউট হলে ৫৩ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসান নাওয়াজ ও আব্দুল সামাদ। দুজনের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে দ্রুত জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। সামাদ ১৫ বলে ৩০ এবং নাওয়াজ ২২ বলে ২৭ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। ২ ওভারে তিনি দেন ৪১ রান। নাসুম ৩ ওভারে খরচ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

এই জয়ে ফাইনালে উঠে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করেছে পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশের সামনে এখন ব্রোঞ্জ পদকের ম্যাচ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]