শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
৫৫ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছে গুয়াহাটি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হয়েছে, যা ওয়ানডে ইতিহাসে প্রথম।

গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপ। জবাবে ভারতের রোহিত শর্মা ও শুবমান গিলও শতকের দেখা পান। রোহিত ১০১ রানে আউট হলেও গিল ২২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

এর আগে ওয়ানডের এক ম্যাচে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হওয়ার রেকর্ড ছিল। এমন ঘটনা ঘটেছিল তিনবার।

১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচে পাকিস্তানের আমির সোহেল ও মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেছিলেন।

২০১৩ সালে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও জর্জ বেইলি এবং ভারতের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি শতক করেন।

সবশেষ ২০২৩ সালে হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান সেঞ্চুরি করেছিলেন।

গুয়াহাটির ম্যাচে পাঁচ ব্যাটারের সেঞ্চুরির মধ্য দিয়ে আগের সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়ল ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]