মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে   সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   জাতিসংঘের ৮১তম অধিবেশন • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন   জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খান   বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান   তারেক রহমানের ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত   ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো মরিয়মকে: পুলিশ   
নাঈম শেখ–সৈকত কেন আইকন, কিন্তু মোস্তাফিজ–নাহিদ রানা কেন নন?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করতে নতুন কাঠামোর ডমেস্টিক থ্রি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্রতিযোগিতায় অংশ নেবে ছয়টি দল। ছয়টি ভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকানাধীন দলগুলোতে থাকবেন একজন করে আইকন ক্রিকেটার।

আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, নুরুল হাসান সোহান ও তাওহীদ হৃদয়। তবে আইকন ক্রিকেটার হিসেবে দল পাননি জাতীয় দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকার কারণে এই তিন ক্রিকেটারের অ্যাভেইলেবিলিটি তুলনামূলক কম—দলগুলোর এমন ভাবনা থেকেই তাদের প্রতি আগ্রহ কমে থাকতে পারে বলে মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে মোস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানা আইকন হতে না পারায় নিজের হতাশাও প্রকাশ করেছেন তিনি।

তামিম বলেন, “মোস্তাফিজ যদি পিক হতো, অবশ্যই টুর্নামেন্টের জন্য ভালো হতো। কিন্তু হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তা করেছে, তারা যেসব খেলোয়াড়কে বেছে নিয়েছে, তাদের বেশি অ্যাভেইলেবল মনে হয়েছে। তাই নিলামে তাদের দামও হয়তো বেশি উঠতে পারে। মোস্তাফিজদের অ্যাভেইলেবিলিটি কম থাকবে—হয়তো তারা সেই সুযোগটাই নিয়েছে। আমি জানি না।”

তবে দলগুলোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই ভালো হতো যদি নাহিদ রানা, তাসকিন ও মোস্তাফিজ পিক হতো। কিন্তু আপনি যখন টিম ওনারদের দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাদেরও দায়িত্ব আছে এবং তাদের নিজস্ব নির্বাচকও আছে। আমরা প্রত্যেকটি দলকে একজন করে নির্বাচক দিয়েছি। তারা চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। আমার অবস্থান থেকে আমাকে সেটাকে সম্মান করতেই হবে। আর আমি নিশ্চিত, ২৬ তারিখে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে।”

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ডমেস্টিক থ্রির নিলাম। প্রতিযোগিতাটিতে চার দিনের ম্যাচের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণের ক্রিকেটই রাখা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]