প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম (ভিজিট : ৪৪)

যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দাবানল সমাজ কল্যান ক্রীড়া ও সাংস্কৃতিক সংসাদের উদ্যোগে আয়োজিত দাবা ও ক্যারম টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে ক্লাব প্রাঙ্গণে এডভোকেট কাজী শামীম হোসেনের সঞ্চালনায় টুর্নামেন্ট এর উদ্বোধন করেন ক্লাবের সভাপতি গাজী সাইফুল তারেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এডভোকেট জাহিদ হোসেন খান, ইঞ্জিনিয়ার শাহ আলম কাজী, শফিকুল আলম পাটোয়ারী, হাজী বশির আহমেদ সহ ক্লাবের আরো অনেকেই।
১৯৭৫ সালের স্থাপিত ক্লাবটি বরাবরই সামাজিক বিভিন্ন কাজে অবদান রেখে আসছে। যুব শক্তিকে সামাজিক কাজে লাগানোর লক্ষ্যেই বিভিন্ন খেলা ও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দাবানল সংসদ।
উদ্বোধন অনুষ্ঠানে ক্লাবের সভাপতি গাজী সাইফুল তারেক বলেন, দাবানল সমাজ কল্যান ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ সমাজের বিভিন্ন কল্যান মূলক কাজ করে থাকে। বর্তমান সমাজের একটা বড় যুব শক্তি মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। এই মাদক থেকে যুব শক্তিকে রক্ষা ও সামাজিক কল্যান মূলক কাজের ব্যবহার করতেই আমরা বিভিন্ন খেলা আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে দাবা ও ক্যারম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ২০ জন এবং ক্যারম প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগি।