বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প   বরেন্দ্রের মাটিতে পান চাষে সফলতা পেয়েছেন রবিউল   টাঙ্গাইলে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান   ঢাকা মেডিকেল পরিদর্শনে গেলেন মির্জা আব্বাস   কলকারখানা আজ থেকে পাবে আগের মতোই গ্যাস-বিদ্যুৎ   প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ   দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না   
বিপিএল নিয়ে যে বার্তা দিলেন শান্ত
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ১০৮)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার পাশাপাশি তরুণদের উঠে আসার জন্যও বিপিএল গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্ট নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শান্ত। দীর্ঘদিন ধরে বিপিএলে খেলার কারণে প্রতিবারই আসর শুরুর আগে তার মধ্যে আলাদা ধরনের উত্তেজনা তৈরি হয় বলে জানান তিনি।

শান্ত বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে।

খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।

বিপিএলকে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের সুযোগ হিসেবে দেখছেন না শান্ত। দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এই টুর্নামেন্টের গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি করে দেয় বিপিএল।

জাতীয় দলের এই ব্যাটার বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’

শান্তর মতে, বিপিএলের মতো বড় আসরে ভালো করার সুযোগ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]