| শিরোনাম: |

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।
১৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম পরিদর্শন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।