বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প   বরেন্দ্রের মাটিতে পান চাষে সফলতা পেয়েছেন রবিউল   টাঙ্গাইলে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান   ঢাকা মেডিকেল পরিদর্শনে গেলেন মির্জা আব্বাস   কলকারখানা আজ থেকে পাবে আগের মতোই গ্যাস-বিদ্যুৎ   প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ   দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না   
সিলেটে বিএনপির একাংশ রাষ্ট্রপতির সংবর্ধনায় যায়নি
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৬৬)

সিলেট সিটি করপোরেশন আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি বিএনপির নেতাদের একাংশ।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে বিকাল সাড়ে ৩টায় নগরভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি।

তবে ওই অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীদের একটি অংশ যায়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।

বিকালে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, “আমরা সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যাচ্ছি না। তবে রাষ্ট্রপতির অন্যান্য কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি। তাকে বিদায় জানানোর সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও আমরা থাকব।”

নাগরিক সংবর্ধনায় না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “এখন এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।”

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “সিসিকের প্রশাসক যে আয়োজন করেছেন, তাতে কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেননি।”

তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনার আয়োজন না করা এবং অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেননি।”

তবে মহানগর বিএনপির এক নেতা বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হওয়া নিয়ে জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এ কারণেও সিটি করপোরেশনের আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কয়েকজন নেতাকে দেখা যায়নি বলে মনে করেন তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]