শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় সিরাত মাহফিল (সা:)অনুষ্ঠিত   টাঙ্গাইলে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিচ্ছে!   রাজধানী গৌড়ের সোনা মসজিদ সুলতানী স্থাপত্যের নিদর্শন   ক্রীড়া ও ব্যবসা অঙ্গনে পরিচিত মুখ হাবিব উল্লাহ ডনকে জন্মদিনের শুভেচ্ছা   তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক   বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই   জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে   
ক্যানসারের জয়ের পর টেস্ট দলে ফিরছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিক ম্যাডিনসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেস্ট দলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়ার ব্যাটার নিক ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যানসারের চিকিৎসা নেওয়ার এক বছরের বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

ম্যাডিনসনের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন রিজার্ভ উইকেটকিপার স্যাম হার্পার। চোটের কারণে জশ ইংলিস প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ম্যাডিনসনের প্রত্যাবর্তনের সময় অস্ট্রেলিয়া শিবিরে চোটের সমস্যাও বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেটের চোট পাওয়া ক্যামেরন গ্রিনের ফিটনেস নিয়েও নজর রাখছে দল।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘জশ তার পুনরুদ্ধারের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সময় স্যাম আমাদের উইকেটকিপিংয়ের বিকল্প দেবে। আর নিক ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় খেলার সুযোগ তৈরি করবে।’

২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন। এরপর প্রায় এক দশক এই সংস্করণে দেখা যায়নি তাকে। গত বছর ক্যানসার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি নেন তিনি। এরপর এখনো কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি।

গত মৌসুমে শেফিল্ড শিল্ডে না খেললেও চলতি মৌসুমে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক করা হয়েছে ম্যাডিনসনকে। সম্প্রতি ওয়ানডে কাপে সেঞ্চুরিও করেছেন তিনি।

অন্যদিকে স্যাম হার্পার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সেঞ্চুরিসহ সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম পছন্দের উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে থাকবেন হার্পার।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]