মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সঞ্চিয়া বিনতে আলীর নেতৃত্বে কৃষি ব্যাংকে দৃশ্যমান পরিবর্তনের ধারা   যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান আর নেই   ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি   এক টাকার মাস্টার লুৎফুর রহমানকে অবসরভাতা দেবে সরকার   কোরআনের স্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন   চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের কঠোর নির্দেশনা   গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী   
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ২৩৪, দিন শেষে আমিরাতের ৩৪/১
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১৩ এএম   (ভিজিট : ৯৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরু পেলেও পরবর্তী সময়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।

জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের হয়ে ভারত ১৬ ও আফতাব ৬ রানে অপরাজিত আছেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ জুটি গড়েন সাদমান ও সৌম্য। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৮ রান। ৯৫ বলে ৫টি চারের সাহায্যে ৪৬ রান করে সাদমান আউট হলে ভাঙে এই জুটি।

এরপর ফিফটি তুলে নেন সৌম্য সরকার। ৯২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করে স্বেচ্ছায় অবসর নেন বাঁহাতি এই ব্যাটার।

দুই ওপেনারের বিদায়ের পরই বাংলাদেশের ইনিংসে ধস নামে। মুশফিকুর রহিম ৪, জাকের আলী অনিক ৮ ও মেহেদী হাসান মিরাজ ৮ রান করে দ্রুত সাজঘরে ফেরেন।

টপ অর্ডারে মুমিনুল হক ৬৩ বলে ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। পরে নিচের দিকে নেমে নাঈম হাসান ৭৫ বলে ৩৬ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাইজুল ইসলাম করেন ১৬ এবং খালেদ আহমেদ করেন ১০ রান।

শেষ পর্যন্ত ৭৮.১ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

আমিরাতের হয়ে জুনায়েদ ৪৬ রানে ৩টি উইকেট নেন। উসাইদ ও হায়দার নেন দুটি করে উইকেট।

বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে ১১ রান করে ফেরেন ওপেনার লোকমান।

এরপর আর কোনো উইকেট পড়তে দেননি ভারত ও আফতাব। দিন শেষে ভারত ১৬ এবং আফতাব ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৩৪ (৭৮.১ ওভার)
সৌম্য ৫৭, সাদমান ৪৬, নাঈম ৩৬, মুমিনুল ৩৩; জুনায়েদ ৩/৪৬, উসাইদ ২/৮, হায়দার ২/৩৮।

সংযুক্ত আরব আমিরাত: ৩৪/১ (৮ ওভার)
ভারত ১৬*, আফতাব ৬*; খালেদ ১/১৯।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]