প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পিএম (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৮৯ জন, মিরপুরে ৮২ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।
অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।