রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু   বিমানবন্দরে তিন অভিযানে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭   কক্সবাজার সৈকতে সরকারি জমিতে ‘হাঁড়ি’ রেস্টুরেন্ট!   মাঝ আকাশে হামলার শিকার সেই ভারতীয় ‘হিরো’ পাইলটকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের যুবরাজ   সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান   ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশ   এশিয়ান গেমসে ব্যর্থতায় ‘জাতির কাছে লজ্জিত’ কোচ সালাউদ্দিন   
মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী-হোস্টেল কর্তৃপক্ষের সংঘর্ষ, আহত ১০ আটক ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ৬৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী একটি আবাসিক হোস্টেল কর্তৃপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে হোস্টেলের দুই মালিককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন এলাকায় জড়ো হন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানে সাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে যায়। এ ছাড়া আরও কয়েকজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঝিগাতলা এলাকায় জড়ো হন। পরে বড় মসজিদ সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে হোস্টেলের দুই মালিককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

তবে এ ঘটনায় আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]