শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ৯৩)

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।

জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের এ-শিফট কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় দুবাই থেকে আসা এমারেটসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি করে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

এনবিআর জানায়, যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]