শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুর্গাপূজায় ঢাকায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিএমপি কমিশনার   চার ম্যাচেই ৯৮ ছক্কা, বিশ্বরেকর্ডের সামনে ভারত–ওয়েস্ট ইন্ডিজ   ‘হিন্দুরা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের দাস নন’: প্রতিমন্ত্রী শাহে আলম   মাস্কের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অবশেষে মুখ খুলল আম্বানির রিলায়েন্স   সকাল-সন্ধ্যার ১২টি জিকির ও দোয়া   নানাবাড়ি থেকে বিতাড়িত, আজ বৈশ্বিক ফিনটেক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ তানভীর   মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা   
জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা: ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৮১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তার ওপরের পদমর্যাদার ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাঁদের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি ৩১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টকে কেন্দ্র করে কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার অভিযোগে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে দায়ের করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দণ্ডিত পাঁচ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।

এদিকে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার অভিযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। একই ঘটনায় আরও ৩০ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরও ৭৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]