শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা   দুর্গাপূজায় ঢাকায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিএমপি কমিশনার   চার ম্যাচেই ৯৮ ছক্কা, বিশ্বরেকর্ডের সামনে ভারত–ওয়েস্ট ইন্ডিজ   ‘হিন্দুরা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের দাস নন’: প্রতিমন্ত্রী শাহে আলম   মাস্কের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অবশেষে মুখ খুলল আম্বানির রিলায়েন্স   সকাল-সন্ধ্যার ১২টি জিকির ও দোয়া   নানাবাড়ি থেকে বিতাড়িত, আজ বৈশ্বিক ফিনটেক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ তানভীর   
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৩০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচ কমিয়ে দুই দিন করা হয়েছে। সফরকারী দলের বিশেষ অনুরোধে প্রস্তুতি ম্যাচের সময়সীমা এক দিন কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর চট্টগ্রামে। ম্যাচটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

প্রস্তুতি ম্যাচের সময়সীমা কমলেও দুই দলের মূল টেস্ট সিরিজের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে দুই দল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দুই ম্যাচেই ভালো ফল অর্জন করতে চাইবে বাংলাদেশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]