সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঢাকায় ডিএমপির অভিযানে ৪১৪ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক ও ৩২৪ মোবাইল   জাতি গঠনে অবদানের স্বীকৃতি, সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক   ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়   সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ   রিয়াদে বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোটের কমিটি   বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী   
রিয়াদে বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোটের কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি বৈঠকে বসছে। সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রীও অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা দখলের লক্ষ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।

এ ছাড়া বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]