সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঢাকায় ডিএমপির অভিযানে ৪১৪ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক ও ৩২৪ মোবাইল   জাতি গঠনে অবদানের স্বীকৃতি, সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক   ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়   সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ   রিয়াদে বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোটের কমিটি   বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী   
ঢাকায় ডিএমপির অভিযানে ৪১৪ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক ও ৩২৪ মোবাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারী থেকে ৬৬ জন, তেজগাঁও থেকে ৬১ জন, মতিঝিল থেকে ৫৪ জন, উত্তরা থেকে ৪৮ জন, লালবাগ থেকে ৩৫ জন, রমনা থেকে ২৮ জন, গুলশান থেকে ২৫ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধে ব্যবহৃত ও ছিনতাই হওয়া ৩২৪টি মোবাইল ফোন, ৯টি ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও নগদ ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানকালে একজন ভিকটিমকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]