বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিজ নিজ উদ্যোগে দৃষ্টান্ত স্থাপনকারী তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ   রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭   মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪ শ্রমিক আটক   শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে: রাষ্ট্রপতি   নাচোলের ‘রাণী মা’ থেকে ইতিহাসের কিংবদন্তি ইলা মিত্র   পদত্যাগ করিনি, মুচলেকাও দিইনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব: চুয়েট ভিসি   
তথ্যমন্ত্রী হচ্ছেন রুহুল কবির রিজভী!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম   (ভিজিট : ৬০০৮)

দলীয় সিদ্ধান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে। 

দলীয় মুখপাত্র ও আন্দোলন-সংগ্রামের প্রথম সারির নেতা রুহুল কবির রিজভী ছিলেন বিএনপির দুঃসময়ের অন্যতম ভরসা। তিনি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু)-এর নির্বাচিত ভিপি হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়।

আওয়ামী লীগ সরকারের সময়ে রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান, মিছিল এবং আন্দোলনে নেতৃত্ব দিয়ে বহুবার গ্রেপ্তার হয়েছেন। রিমান্ডে নির্যাতন, কারাবাস—সবই পেরিয়েছেন এ নেতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় একটি বিশ্বস্ত সূত্র ও কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টন এবং গুলশান কার্যালয়ের সূত্র মতে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। তথ্য ও সম্প্রচার খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব রুহুল কবির রিজভীকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

এদিকে, মন্ত্রিপরিষদ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে।

অপরদিকে, বিএনপির মন্ত্রিপরিষদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]