শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’, সরকারের সমালোচনায় রুমিন ফারহানা   উড়ন্ত টেসলা রোডস্টার উন্মোচন করলেন ইলন মাস্ক, শূন্যে ভেসে দেখাল নানা কসরত   রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামি   যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭   জামায়াতের আদর্শ বিস্তারের অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন আবদুর রহমান   দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী   কক্সবাজারে ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৯ পর্যটকের মৃত্যু   
কখনো হাত মেলাব না, কাদের ইঙ্গিত করলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১৯১৯)

কিছু মানুষ পিছু নিয়েছেন এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল। তাদের প্রতি দেশের সাবেক অধিনায়কের বার্তা, কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না। কোন ঘটনা প্রেক্ষিতে বা কেন হঠাৎ এমন বার্তা, তা সুনির্দিষ্ট করে বলেননি তামিম। 

তবে ২০২৩ বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের নানা অংশ সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার প্রেক্ষিতেই এমন কথা বলেছেন তিনি বলে ধারণা। তামিম এই ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। জানিয়েছেন কোন ব্যক্তির ধারণা আর অভিযুক্ত হওয়া এক নয়।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি জোরালো বার্তা দিয়ে আবারো আলোচনায় এসেছেন তামিম।

পোস্টে তামিম লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তামিম ইকবালের এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, তিনি কারো ব্যক্তিকত আক্রমণ ও উদ্দেশ্যমূলক প্রচার থেকে নিজেকে দূরে রাখতে চান। তিনি আরও লেখেন, ‘যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

পোস্টে তামিম একটি তদন্ত প্রতিবেদন সম্পর্কেও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল।’

তামিম আরও জানান, তার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আনা হয়নি, এমনকি তাকে তথ্য ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নও করা হয়নি। তার ভাষায়, ‘আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

সবশেষে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]