শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা দেখতে হাসপাতালে-শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন   কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬   মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা   ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’, সরকারের সমালোচনায় রুমিন ফারহানা   উড়ন্ত টেসলা রোডস্টার উন্মোচন করলেন ইলন মাস্ক, শূন্যে ভেসে দেখাল নানা কসরত   রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামি   যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭   
রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৭৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়ার পরপরই দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পিয়ারুলকে কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালেই রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, সজ্জনকান্দা পূর্বপাড়া মসজিদের সামনে পিয়ারুলকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]