শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু   কালিয়াকৈরে পূজা মন্ডপ পরিদর্শনে গাজীপুর জেলা পুলিশ সুপার    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন   সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন    তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান    ভারতে সরকার পরিবর্তনের আন্দোলনকে ‘বাংলাদেশের আদলে ষড়যন্ত্র’ বললেন রাজনাথ সিং   রাজনীতিতে কাউকেই বিশ্বাস করেন না ট্রাম্প, নেতানিয়াহুকে সমর্থন নিয়েও নীরব   
সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন
জাহিদুল ইসলাম, সখিপুর (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:২০ এএম   (ভিজিট : ৩৫)

টাঙ্গাইলের সখিপুরে জমি ও দোকানঘর দখলের চেষ্টা, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মো. এস. এ শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শাহিন মিয়া নামে এক ব্যক্তি। গত ২ অক্টোবর বেড়বাড়ী বাজারে এস. এ শাহিনের আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর ও পরিবারের বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এর প্রতিবাদ জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বেড়বাড়ী বাজারে আয়োজিত প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে শাহিন মিয়া এসব অভিযোগ করেন। তিনি বেড়বাড়ী গ্রামের বাসিন্দা এবং আলহাজ্ব মো. লেবু মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিন মিয়া বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আত্মীয় মো. নূরুল ইসলামের কাছ থেকে বেড়বাড়ী মৌজায় দোকানঘরসহ সাড়ে সাত শতাংশ জমি কিনেছেন তিনি। ২০২৫ সালের ২৪ মার্চ ৮৩২ নম্বর সাবকবলা দলিলের মাধ্যমে জমিটি কেনার পর নিজের নামে নামজারি করে ভোগদখল করছেন। দোকানঘরটি ভাড়া দিয়ে ভাড়াও আদায় করছেন। তাঁর দাবি, ওই সম্পত্তি দখলে নিতে ব্যর্থ হয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, এস. এ শাহিনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে গাড়ি চুরি, চেক জালিয়াতি, স্বাক্ষর জাল এবং মারামারিসহ বিভিন্ন অভিযোগে মামলার কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ১৬ সেপ্টেম্বর এস. এ শাহিনসহ কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলে দাবি করেন শাহিন মিয়া। পরে জামিনে মুক্ত হয়ে তাঁরা আবারও তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

শাহিন মিয়া আরও দাবি করেন, তাঁর আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় হামলা কিংবা প্রাণনাশের আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় তিনি সখীপুর থানা-পুলিশ, টাঙ্গাইলের পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে গত ২ অক্টোবর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি-সংক্রান্ত বিরোধের আইনগত সমাধানের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ বিষয়ে মুঠো ফোনে অভিযুক্ত মো. এস এ শাহিন বলেন, সংবাদ সম্মেলনে শাহিন মিয়ার দেওয়া তথ্য উপাত্তে বিভ্রান্তি রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশ ও ওই জমির প্রকৃত মালিকও তিনি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় ছামাদ মিয়া, লেবু মিয়া, আজিজ মিয়া, কুরবান আলী, ওয়াজেদ আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ ও শতাধিক স্থানীয়রা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]