শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু   কালিয়াকৈরে পূজা মন্ডপ পরিদর্শনে গাজীপুর জেলা পুলিশ সুপার    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন   সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন    তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান    ভারতে সরকার পরিবর্তনের আন্দোলনকে ‘বাংলাদেশের আদলে ষড়যন্ত্র’ বললেন রাজনাথ সিং   রাজনীতিতে কাউকেই বিশ্বাস করেন না ট্রাম্প, নেতানিয়াহুকে সমর্থন নিয়েও নীরব   
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
মোঃ সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:২৪ এএম   (ভিজিট : ৩৮)

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তিনটি পৃথক ব্যাটালিয়ন থেকে এসব সদস্য দায়িত্ব পালন করবেন। ১৬ অক্টোবর থেকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি), মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার সময় সীমান্তবর্তী মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন তাঁরা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, তাঁদের দায়িত্বপূর্ণ এলাকায় ২০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলার আংশিক সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের তিন কিলোমিটার এলাকার মণ্ডপগুলোর নিরাপত্তায় থাকবেন আরও দুই প্লাটুন সদস্য। বাকি দুই প্লাটুন সদস্যকে সদর দপ্তরে সংরক্ষিত রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত কাজে লাগানো যায়।

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আগেই সরেজমিন পরিদর্শন ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করা হয়েছে। উৎসব চলাকালে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এদিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেঃ  কর্নেল আল আমীন অপু। তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার আংশিক ও ভোলাহাট উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১২টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছের আরও একটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এ জন্য দুটি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অন্যদিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় চারটি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) আওতাধীন ১৭টি পূজামণ্ডপে চার প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে দুই প্লাটুন সদস্য সংরক্ষিত রাখা হয়েছে।

পূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং উৎসবের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগন্জ জেলা  পুজা উজ্জাপন কমেটির সাধারণ সম্পাদক ধনন্জয় চ্যাট্যার্জী বলেন চলতি বছর চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় মোট ১৬৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে দর্শনার্থী ও পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]