প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম (ভিজিট : ৮৯)

সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২১৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।