বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাঁদের জন্য থাকবে তিন বছরের নবায়নযোগ্য চুক্তি, নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাঁদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।

বোয়েসেল জানিয়েছে, এ কর্মসূচির মূলনীতি হচ্ছে ‘শূন্য মানে শূন্য’। অর্থাৎ মালয়েশিয়া যেতে কোনো কর্মীকে বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ বহন করা হচ্ছে। এ ছাড়া ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে নিয়োগকর্তা।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচ সাশ্রয় হওয়ায় ১১২ জন কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

তিনি আরও জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও দালালমুক্ত প্রক্রিয়ায় কর্মী নির্বাচন করা হয়েছে। এ জন্য অনলাইনে আবেদন করেন ৪ হাজার ৩৯ জন। পরে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। তাঁদের মধ্য থেকে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, এটি কর্মী পাঠানোর কার্যক্রমের প্রাথমিক পর্যায়। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল সাপ্লাই চেইন, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন। এর মধ্যে ডিএইচএলে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্ল্যান্টেশনে ৫২৫ জন কর্মী নেওয়া হবে।

কর্মসূচি নিয়ে সতর্কবার্তায় বোয়েসেল জানিয়েছে, সরকারি এ উদ্যোগে কর্মীদের কোনো অর্থ দিতে হয় না। বোয়েসেলের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ কর্মসূচির সব বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]