বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
খুলনায় যৌথবাহিনীর অভিযান চলাকালে গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ৮৮)

খুলনায় যৌথবাহিনীর অভিযান চলার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ঘের ব্যবসায়ী সোলাইমান ফকির ওরফে সোলাই (৫৪) এবং খালেক নামের এক ভ্যানচালক। সোলাইমান ওই এলাকার নবী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা সোলাইমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর হাত, পা ও গলায় গুলি লাগে। এ সময় কাছাকাছি থাকা ভ্যানচালক খালেকের হাতেও গুলি লাগে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহত সোলাইমান একজন ঘের ব্যবসায়ী। তাঁর হাত, পা ও গলায় গুলি লেগেছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানতে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।

উল্লেখ্য, গত সোমবার সকাল থেকে খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযান চলার মধ্যেই এ গুলির ঘটনা ঘটল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]