বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, আসামি ছিনতাইয়ের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ১২০)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে তাদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা জড়ো হন। পরে তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল এবং আবাসিক ভবনেও আগুন দেওয়া হয়। এ সময় থানার লকার ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে পরিস্থিতি সামাল দিতে না পেরে একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মীও রয়েছেন। তারা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। সেখানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা চলছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের বিভিন্ন স্থানে উল্লাস করতে দেখা গেছে বলেও জানা গেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]