সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী   
লকডাউনের সমর্থনে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে আসতে থাকেন। এ সময় তাঁদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে তাঁরা একত্র হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা হাতে অংশ নেন।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় নেওয়া হয় বাড়তি সতর্কতা। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

মিছিল চলাকালে পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ ঘটনায় পুরো জেলা শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]