সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী   
পার্বতীপুরে মা-মেয়ে অপহরণের ১মাসেও কোন সন্ধান মেলেনি!
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৯২)

পার্বতীপুরের হামিদপুর ইউপির বৈগ্রাম (কাশিয়াডাঙ্গা) হতে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি জিন্নাতুন। গত এক মাস পূর্বে সে তার দুই বছর ৪ মাস বয়সি কন্যা সন্তানকে নিয়ে অপহৃত হয়।এখনো নিখোঁজ রয়েছে।এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হলেও পুলিশ এখনো কোনো তথ্য উদঘাটন করতে পারেনি।

থানায় করা এজাহার সুত্রে জানা গেছে,​ প্রায় এক মাস পূর্বে সুমন ইসলাম(৩৫)পিতা মৃত-ওয়াজেদ আলী গ্রাম-বড় ভীমলপুর,ফুলবাড়ী-মোবাইল ফোনের মাধ্যমে বাদীর স্ত্রীর ব্যবহৃত নম্বরে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে।বিষয়টি বাদী ও তার শ্বশুর-শাশুড়ি জানার পর আসামি সুমনকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে।

ঘটনার দিন সকালে বাদীর স্ত্রী জিন্নাতুন তার একমাত্র কন্যা আরোশী জান্নাতকে নিয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বৈগ্রাম মৌজাস্থত বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় ওঁত পেতে থাকা সুমন ও তার সঙ্গীরা জোরপূর্বক তাদেরকে মাইক্রোতে তুলে ফুলবাড়ী অভিমুখে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে ১৫ই নভেম্বর (রোববার) মুঠোফোনে কথা হয় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদের সাথে।তিনি জানান, আমাদের তদন্ত কাজ চলছে।আশা করি অল্প সময়ের মধ্যে ভিকটিমকে আমরা খুঁজে পাবো।

সন্ধান দাদাকে পরিবারের পক্ষ থেকে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সন্ধান পেলে নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]